লেবাননের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন নতুন এলাকায় হামলা চালাতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দক্ষিণ লেবাননের আলী আল-তাহের রিজ এলাকায় হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক থেকে যোদ্ধাদের সরিয়ে দেওয়ার দাবি করে ইসরায়েল। এর পরদিনই নতুন করে অভিযান চালানোর প্রস্তুতির কথা জানান কাৎজ।
টাইমস অব ইসরায়েলের বরাতে কাটজ বলেন, ‘আমরা অভিযান চালিয়ে যেতে, হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখতে এবং অতিরিক্ত এলাকায় হামলা চালাতে প্রস্তুত ও সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।’
এর আগে দক্ষিণ লেবাননের ওই এলাকায় হিজবুল্লাহর সুড়ঙ্গ নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী।
এবার সেখানে অভিযান আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আল-জাজিরা
What's Your Reaction?