সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, বিজিবি মোতায়েন

Nov 4, 2026 - 12:10
Nov 4, 2026 - 12:10
 0  0
সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, বিজিবি মোতায়েন

হেমায়েতপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও উত্তাল হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। নিরাপত্তা জোরদারে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বিজিবি মোতায়েন ও সার্বিক পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানায় হাজিরা দেওয়ার পর শ্রমিকরা বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়কে জড়ো হলে পুলিশ বাধা দেয়।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন তারা। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে আশুলিয়ায় পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকলেও কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।

হা-মীম ও শারমীন গ্রুপের শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে প্রধান সড়কগুলোতে যান চলাচল সচল রয়েছে।
শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

 
এ বিষয়ে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন জানান, আশুলিয়ায় বর্তমানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি নেই।


সেখানে বিজিবি মোতায়েন রয়েছে। তবে হেমায়েতপুরের পরিস্থিতি সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।