অবশেষে চূড়ান্ত হয়েছে

Feb 20, 2026 - 01:07
 0  72
অবশেষে চূড়ান্ত হয়েছে

বিনা ডেস্ক 

অমর একুশে বইমেলা শুরুর দিনক্ষণ অবশেষে চূড়ান্ত হয়েছে। 

আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে মেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত, যা আগে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এই অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক, আয়োজকসহ স্টল তৈরির কারিগররা। প্রাণের এই মেলা আয়োজনে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। বৃহস্পতিবারও (১৯ ফেব্রুয়ারি) স্টলের জন্য আবেদন করেছে অনেক প্রকাশনা সংস্থা। 

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে এখন স্টল তৈরিতে ব্যস্ত কারিগররা। তাঁরা জানালেন, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে। তাই দম ফেলারও সময় নেই তাঁদের। কেউ করছেন রঙের কাজ, কেউ ব্যস্ত বিদ্যুতের লাইন তৈরিতে। বসে থাকার জো নেই কারও।

প্রতিবছরের মতো এ বছরও লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হবে অমর একুশে বইমেলা। তাই স্টলের কাজে কোনো ভুল যেন না হয়, তা দেখতে তদারকি চলছে পুরোদমে।

এদিকে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশকদের একটি অংশ শুরুতে বইমেলা নিয়ে দ্বিমত প্রকাশ করলেও এখন সবাই একমত হয়েছেন।

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সেলিম রেজা বলেন, ঈদের পরে এটি বাস্তবসম্মত সময় নয়। সেই প্রেক্ষিতে ওনারাও সম্মত হয়েছেন যে এ সময় মেলা করলে নিশ্চয়ই সমস্যা হবে না। সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত হলো যে ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলা চলবে। আমি আশাবাদী, সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর একটি মেলা আমরা করতে পারব। উল্লেখ্য, মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনে শুরু হবে সকাল ৯টা থেকে।

Copied from: https://rtvonline.com/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow