রান্না করতে জানেন এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

Oct 30, 2026 - 17:48
Oct 30, 2026 - 17:58
 0  0
রান্না করতে জানেন এমন জীবনসঙ্গী চান সাই পল্লবী
ছবি: সংগৃহীত
মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী সাই পল্লবী। এরই অংশ হিসেবে সম্প্রতি জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে অতিথি হিসেবে হাজির হন তিনি। অনুষ্ঠানে সঞ্চালক অমিতাভ বচ্চনের এক প্রশ্নের জবাবে জীবনসঙ্গী সম্পর্কে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন অভিনেত্রী।
 
অমিতাভ জানতে চান, জীবনসঙ্গী হিসেবে একজন পুরুষের মধ্যে কী ধরনের গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন সাই। উত্তরে অভিনেত্রী জানান, তার ভবিষ্যৎ সঙ্গীকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। পাশাপাশি আত্মকেন্দ্রিক না হয়ে আত্মসমালোচনার মানসিকতা থাকতে হবে। নিজের কাজ ও আচরণ পর্যালোচনা করার পাশাপাশি জীবনের অবস্থান সম্পর্কেও তার স্পষ্ট উপলব্ধি থাকা জরুরি।
 
অভিনেত্রী সাই পল্লবী।
 
সাইয়ের ভাষ্য, জীবনসঙ্গী ভুল করতেই পারেন। তবে নিজের ভুল বুঝতে পারা এবং তা সংশোধনের সাহস থাকা প্রয়োজন। কোনো ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকা উচিত নয়।
 
জীবনসঙ্গীর গুণাবলি নিয়ে আলোচনার একপর্যায়ে মজার একটি শর্তও যোগ করেন অভিনেত্রী। হেসে তিনি বলেন, আমার হবু সঙ্গী ভালো রান্না করতে জানলে সেটি হবে বাড়তি যোগ্যতা। অর্থাৎ ভালো মানুষ হওয়ার পাশাপাশি রান্নায় দক্ষতাকেও জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ইতিবাচক গুণ হিসেবে দেখেন সাই পল্লবী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।