মাদকের বিস্তারে দায়ী রাজনৈতিক পেট্রোনাইজেশন

Nov 6, 2026 - 14:31
 0  1
মাদকের বিস্তারে দায়ী রাজনৈতিক পেট্রোনাইজেশন
ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও কর্মকর্তা মাদক ব্যবসার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে।তিনি আরও বলেন, মাদকের বিস্তার লাভের পেছনে দায়ী রাজনৈতিক পেট্রোনাইজেশন।  

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাদকের কবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার, ততটুকু গুরুত্ব দেওয়া যাচ্ছে না। কারণ, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। 

এ সময় তিনি অভিযোগ করেন, মাদক পরিবহনে কিছু পরিবহন কম্পানির সংশ্লিষ্টতা রয়েছে। 

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের জানুয়ারিতে এক গবেষণায় উঠে এসেছে—দেশে ৮২ লাখ মাদক ব্যবহারকারী আছে, যা আমাদের মোট জনসংখ্যার ৫ শতাংশ।

উল্লেখযোগ্য একটি সংখ্যক ২৫ বছর বয়সের আগেই মাদক সেবনের সঙ্গে যুক্ত হয়ে যায়। বিষয়টি এখন অতি গুরুত্বের সঙ্গে দেখা দরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।