খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

Nov 6, 2026 - 22:01
Nov 6, 2026 - 22:02
 0  0
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে সামনে রেখে নগরীর রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়েছে  দুর্বৃত্তরা। একই দেওয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেওয়ালে এ চিত্র দেখা যায়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেওয়ালে আঁকা হয় ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের গ্রাফিতি। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেওয়ালে স্থান পায় দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। এসব ছবির মধ্যে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও।

তবে শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পান, কে বা কারা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। পাশাপাশি দেওয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার। মুক্তচিন্তা, শিল্পকলা এবং বাঙালি সংস্কৃতির প্রধানতম স্তম্ভের ওপর বিদ্বেষমূলক আক্রমণে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ প্রকাশ করেছেন খুলনার সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ নাগরিক।

স্থানীয়দের মতে, রাজনৈতিক কিংবা সামাজিক যে উদ্দেশ্যেই এটি করা হোক না কেন- ‘সর্বজনশ্রদ্ধেয় কবিকে এভাবে অপমান করা অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয় অপরাধ।

এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। স্থানীয় কোনো নাগরিক বা সংগঠনের পক্ষ থেকেও এ নিয়ে লিখিত বা মৌখিক অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অপরাধীদের শনাক্তকরণে অনুসন্ধানী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।