ইরানে ফের বোমা হামলা

Jul 23, 2026 - 18:43
Jul 23, 2026 - 18:43
 0  10
ইরানে ফের বোমা হামলা

গত দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দিনের বেলা ইরানে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

দেশটির সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় বোমা হামলা চালানো হয়েছে বলে ইরানের সরকারি গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

তবে ওই হামলায় কোথায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

দুই সপ্তাহ আগে দ্বিতীয় দফায় হামলা শুরু করার পর এতদিন কেবল রাতেই হামলা চালাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী। কিন্তু এখন দিনের বেলাতেও হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে।

দেশটির গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, গত মঙ্গলবারের হামলায় মার্কিন সেনারা বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।