‘পারিজাতের জন্য ভালোবাসা’

Jul 11, 2026 - 19:53
Sep 4, 2026 - 02:26
 0  11
‘পারিজাতের জন্য ভালোবাসা’

অভিনেত্রী তানজিন তিশা সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় টিভি নাটকে আগের মতো সময় দিতে পারছেন না । তারপরও ভক্তদের প্রত্যাশা পূরণে খানিকটা সময় বের করে নিয়েছেন টিভি নাটকের জন্য। ‘পারিজাতের জন্য ভালোবাসা’–তেমনই এক ভিন্ন ধাঁচের নাটক, যেখানে তিশা অভিনয় করেছেন এক বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে। অনেক যাচাই-বাছাই করে তিনি অভিনয় করেছেন কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রের নাটকে।

গত ঈদে দর্শক সাড়াজাগানো এই নাটকটি এবার প্রকাশ পেলো বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে। কথাসাহিত্যিক আনিসুল হকের কাহিনি অবলম্বনে নাটকটি নির্মান করা হয় 
এর আগে ‘এক কাপ চা’, ‘সুলতান’, ‘বসন্তবৈরী’, ‘খুঁনসুটি’, ‘প্রণয় ফাল্গুনে’, ‘অবুঝ বায়না’, ‘ঘুণপোকা’, ‘দুষ্টু মিষ্টি প্রেম’, ‘ফান্দা’, ‘আসবে কি ফিরে’, ‘হোয়াট এ বউ’, ‘ফরেস্ট হিলের এক দুপুরে’, ‘শেষ প্রান্তে’, ‘বিউটি কুইন’, ‘অভিমান’, ‘মানুষ মানুষ খেলা’সহ আরও বেশ কিছু নাটকে জুটি বেঁধে দর্শক মনোযোগ কেড়েছিলেন তারা।
বাসার-তিশা জুটির পাশাপাশি ‘পারিজাতের জন্য ভালোবাসা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, কামরুন নাহার রুমা, শাহনেওয়াজ রিপন, সোহেল হাসান প্রমুখ।

‘পারিজাতের জন্য ভালোবাসা’ তেমনই এক গল্পের নাটক, যা সহজেই মনে দাগ কাটে। এ নাটকের চরিত্রগুলোয় আছে চেনা মুখের ছায়া। তানজিন তিশার কথায়, কিছু গল্প বিনোদনের পাশাপাশি দর্শককে যাপিত জীবন নিয়ে ভাবনার খোরাক জোগায়।

অন্যদিকে বাকপ্রতিবন্ধীর চরিত্রটি ছিল চ্যালেঞ্জিং। তাই এ নাটকে অভিনয় নিয়ে দ্বিতীয়বার ভাবেননি। গল্প, চরিত্র, নির্মাণ সব কিছু মিলিয়ে নাটকটি অনেকের মনে আনন্দ-বেদনার অনুভব এনে দেবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতিক সময়ে ছোটপর্দায় তানজিন তিশার উপস্থিতি ছিল কম। এরপরও সবশেষ যে ক’টি নাটকে অভিনয় করেছেন কম-বেশি সবই দর্শকের মাঝে সাড়া ফেলেছে। গত ঈদে তাঁর অভিনীত ‘পুতুলের বিয়ে’ ও ‘গোলাপী’ নাটক দুটি প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন শ্রেণির দর্শকের। এদিকে তানজিন তিশা এখন ব্যস্ত সময় পার করছেন ‘সোলজার’ সিনেমার শেষ ধাপের কাজ নিয়ে। এই সিনেমায় প্রথমবার তাঁকে মেগাতারকা শাকিব খানের বিপরীতে দেখা যাবে। শিগগিরই নির্মাতাদের তরফ থেকে এ সিনেমা মুক্তির ঘোষাণা আসবে বলেও জানিয়েছেন তিশা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।