৬৬ বছর বয়সে মা হবেন নীনা গুপ্তা

Mar 11, 2026 - 02:11
Sep 4, 2026 - 02:31
 0  23
৬৬ বছর বয়সে মা হবেন নীনা গুপ্তা

বিনোদন ডেস্ক 

বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে গুঞ্জন শুরু হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি দেখে অনেকে বলছেন, ৬৬ বছর বয়সে নাকি মা হতে চলেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে তিনি নিজে এখনও কিছু জানাননি।

বলিউডে তিনিই সম্ভবত প্রথম অভিনেত্রীদের একজন, যিনি সমাজের নানা বাধা পেরিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়েকে বড় করেছেন। তার মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

সময়ের সঙ্গে সেই সব বিতর্ক এখন অতীত। মাসাবা এখন নিজের সংসারে ব্যস্ত, তার নিজেরও সন্তান রয়েছে। অন্যদিকে নীনা গুপ্ত ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন।

সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা। সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে দেখা যায় তাকে।

সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। কেউ কেউ ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করেছেন বলে দাবি করেন। এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে— ৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা?

সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, এই বয়সে মা হতে চলেছেন নীনা। আবার কেউ মন্তব্য করেছেন, ওর জীবন, ওর সিদ্ধান্ত! আপনারা নাক গলাচ্ছেন কেন?

বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা। ফলে আপাতত এই খবরকে ঘিরে জল্পনাই চলছে নেটদুনিয়ায়।৬৬ বছর বয়সে নীনা গুপ্তার মা হওয়ার গুঞ্জন !
বিনোদন ডেস্ক

প্রকাশঃ ১১ই মার্চ ২০২৬, ০১:৪৮ এএম


৬৬ বছর বয়সে নীনা গুপ্তার মা হওয়ার গুঞ্জন !
নীনা গুপ্তাকে ঘিরে গুঞ্জন শুরু হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি দেখে অনেকে বলছেন, ৬৬ বছর বয়সে নাকি মা হতে চলেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে তিনি নিজে এখনও কিছু জানাননি।

বলিউডে তিনিই সম্ভবত প্রথম অভিনেত্রীদের একজন, যিনি সমাজের নানা বাধা পেরিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়েকে বড় করেছেন। তার মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

সময়ের সঙ্গে সেই সব বিতর্ক এখন অতীত। মাসাবা এখন নিজের সংসারে ব্যস্ত, তার নিজেরও সন্তান রয়েছে। অন্যদিকে নীনা গুপ্ত ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন।

সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা। সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে দেখা যায় তাকে।

সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। কেউ কেউ ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করেছেন বলে দাবি করেন। এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে— ৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা?

সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, এই বয়সে মা হতে চলেছেন নীনা। আবার কেউ মন্তব্য করেছেন, ওর জীবন, ওর সিদ্ধান্ত! আপনারা নাক গলাচ্ছেন কেন?

বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা। ফলে আপাতত এই খবরকে ঘিরে জল্পনাই চলছে নেটদুনিয়ায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।