সুইফটের নতুন গান সিঙ্গেল পেশেন্ট জিরো
দীর্ঘ অপেক্ষার পর পপতারকা টেইলর সুইফটের নতুন গান। শুক্রবার ২৫ সেপ্টেম্বর সব ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিঙ্গেল পেশেন্ট জিরো।
সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে টেইলর সুইফট নিজেই ভক্তদের এই সুখবর জানিয়েছেন। তিনি লেখেন, আমি অধীর আগ্রহে আপনাদের জানানোর জন্য অপেক্ষা করছিলাম যে আমার একেবারে নতুন সিঙ্গেল ‘পেশেন্ট জিরো’ ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।
গানটির মুক্তি উপলক্ষে সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিশেষ প্রি-অর্ডারের সুযোগ দেওয়া হয়েছে। সেখান থেকে সীমিত সময়ের জন্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এর তিনটি লিমিটেড এডিশন সিডি অর্ডার করা যাবে।
গানটির বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে এখনই বিশেষ কিছু প্রকাশ করেননি এই গায়িকা।
What's Your Reaction?