লক্ষ্মীপুরে চারদিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী

Sep 23, 2026 - 11:56
Sep 23, 2026 - 11:56
 0  9
লক্ষ্মীপুরে চারদিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী
সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে ইকরামুল হাসান মিনহাজ ও আরাফাত সায়েম (১৪) নামের দুই শিক্ষার্থী চারদিন ধরে নিখোঁজ রয়েছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে স্কুলে ও মাদরাসায় যাওয়ার পথে তারা দুইজনই পৃথকভাবে নিখোঁজ হয়।

মঙ্গলবার রাত ১০টায় (২২ সেপ্টেম্বর) নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন তাদের অভিভাবক প্রবাসী এমরান হোসেন ও ব্যাবসায়ী জাকির হোসেনসহ স্বজনরা।

নিখোঁজ আরাফাত সায়েম (১৪) কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যাবসায়ী জাকির হোসেন ও গৃহীনী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী।

নিখোঁজ মোঃ ইকরামুল হাসান মিনহাজ (১৪) চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহীনী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সেও রায়পুর আলিয়া কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

এদিকে, নিখোঁজ দুই ছাত্রের অভিভাবক ও তাদের স্বজনরা তাদের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই সহযোগিতা চেয়েছেন। এতে তারা লেখেন, রোববার সকাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ ও সায়েম স্কুল ও মাদরাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছ।

নিখোঁজ শিশু সায়েমের পিতা জাকির হোসেন ও মিনহাজের পিতা এমরান হোসেন বলেন, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা বাড়ী থেকে বের হয়েছে। এরপর সারাদিন আর বাড়ীতে ফেরেনি। আমরা সব আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোথাও তাদের খোঁজ পাইনি। পরে সোমবার (২১ সেপ্টেম্ব) রাতে থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমরা সবার কাছে সহযোগিতা চাইছি। তাদের সন্ধান পেলে আমাদের জানানোর অনুরোধ জানাচ্ছি।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজ ডায়েরি পেয়েছি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। পুলিশ তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।