কাঁধের চোট—ভারত সিরিজ থেকে ছিটকেই গেলেন রবীন্দ্র

Sep 23, 2026 - 11:57
 0  2
কাঁধের চোট—ভারত সিরিজ থেকে ছিটকেই গেলেন রবীন্দ্র
ছবি: সংগৃহীত

গত সপ্তাহে প্রচারণামূলক একটি শুটিংয়ে চোট পান রবীন্দ্র। অকল্যান্ডে সেই শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান। তাতে ডান কাঁধে হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয় রবীন্দ্রর।

বাঁহাতি এই অলরাউন্ডারের সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী ৪ নভেম্বর ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার লক্ষ্য তাঁর।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘রাচিনকে নিয়ে আমরা খুবই হতাশ। এই মৌসুমে সে আমাদের জন্য বড় ভূমিকা রাখবে। তাই পুনর্বাসনে কোনো তাড়াহুড়া করা উচিত হবে না। তবে আমরা আশাবাদী, ওয়ানডে সিরিজের আগেই সে ফিরতে পারবে।’

আজ ঘোষিত দলে রবীন্দ্রর জায়গায় নেওয়া হয়েছে বেভন জ্যাকবসকে। ১১টি টি–টুয়েন্টি খেলা এই ব্যাটসম্যান সর্বশেষ গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৬২ রান করেন। মূলত মিডল অর্ডারে বিকল্প হিসেবে তাঁকে বিবেচনা করা হচ্ছে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের এই টি–টুয়েন্টি সিরিজে দীর্ঘদিন পর ফিরছেন পেসার অ্যাডাম মিলনেও। এক বছরের বেশি সময় পর নিউজিল্যান্ডের টি–টুয়েন্টি দলে দেখা যেতে পারে তাঁকে। পেস বিভাগে মিলনের সঙ্গে আছেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস ও নাথান স্মিথ। চোটের কারণে বেন সিয়ার্সকে বিবেচনা করা হয়নি।

সামনে ব্যস্ত সূচি থাকায় পেসারদের ওয়ার্কলোড সামলাতেও পেস বোলিংয়ের এই বড় গ্রুপকে কাজে লাগাতে চান ওয়াল্টার। ভারত সফরের পর অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও আছে।

ফিন অ্যালেন ও টিম সাইফার্ট আবারও নিউজিল্যান্ডের ইনিংস উদ্বোধন করতে পারেন। সর্বশেষ টি–টুয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম তাঁরা একসঙ্গে ওপেন করবেন। 

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২২ অক্টোবর। এরপর দুই দল খেলবে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট। নভেম্বরেই হবে ওয়ানডে ও টেস্ট সিরিজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।