ম্যাচ জয়ি হওয়াটাই এখন লক্ষ্য অজিদের

Aug 15, 2026 - 23:04
 0  10
ম্যাচ জয়ি হওয়াটাই এখন লক্ষ্য অজিদের

দিন শেষে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনজশ হ্যাজলউডের জন্য উপলক্ষটা ছিল বেশ বড়। অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের উপলক্ষটা তো বড়ই। সেই উপলক্ষও তিনি রাঙিয়েছেন ইনিংসে ৬ উইকেট নিয়ে। অথচ এমন উপলক্ষও মন খুলে উদ্‌যাপন কর‍তে পারছেন না হ্যাজলউড।

করবেন কী করে, ডারউইন টেস্টে যে তখন খুব ভালো অবস্থায় নেই তাঁর দল। দ্বিতীয় ইনিংসে এখনো ৬৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া, নেই স্বীকৃত ৪ ব্যাটসম্যান। হ্যাজলউডের কণ্ঠেও ব্যক্তিগত তৃপ্তি ছাপিয়ে দলের ঘুরে দাঁড়ানোটার সুরটাই বড়, ‘হ্যাঁ, ব্যক্তিগত সাফল্য পাওয়াটা অবশ্যই আনন্দের। তবে এই মুহূর্তে দলের পরিস্থিতি ও ম্যাচের প্রেক্ষাপটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সত্যি বলতে, মাঠে পেসারদের জন্য কাজটা বেশ কঠিন ছিল। শুরুর ৮ থেকে ১০ ওভারের সুযোগ বোলারদের কাজে লাগাতে হয়। এরপর বল পুরোনো ও নরম হয়ে গেলে বোলিং করাটা বেশ চ্যালেঞ্জিং।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।