শ্রীলঙ্কার ‘বি’ দলের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে এশিয়ান গেমস থেকে বিদায় নিলো বাংলাদেশ
জাপানের নিশিনে লিটন দাসের দল ব্রোঞ্জের লড়াইয়ে মাঠে নামে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের কাছে হেরেছে ৬৩ রানে। শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৭.২ ওভারে ১০২ রানে।। তাতে এশিয়ান গেমস ক্রিকেটে মূল দল পাঠিয়েও কোনো পদক পাওয়া হলো না বাংলাদেশের।
শ্রীলঙ্কা এশিয়ান গেমস ক্রিকেটে মূল দল পাঠায়নি। এরপরও দলটার কাছে বাংলাদেশ হারতেই পারে। কিন্তু তাই বলে এভাবে! যে উইকেটে শ্রীলঙ্কা ১৬৫ রান তুলল, সেই একই উইকেটে ব্যাটিংয়ের এত বেহাল দশা! টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান সাইফ হাসান, তানজিদ হাসান আর লিটন দাস আউট হয়েছেন শূন্য রানে। লিটন আর শূন্য তো অনেকটা সমার্থক হয়ে উঠছে।
সর্বশেষ ৫ টি আন্তর্জাতিক ইনিংসের মধ্যে চারবারই শূন্য রানে ফিরেছেন অধিনায়ক। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কাছ থেকে ৩০ রানও আসেনি। সর্বোচ্চ ২৬ রান করেন স্পিনার নাসুম আহমেদ, ইয়াসির আলী করেছেন ২১ রান। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নুয়ান তুশারা, থারিন্দু রত্নায়েকে, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা সাহানের।
অথচ টসে হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুন। ২১ রান তুলতেই শ্রীলঙ্কা উইকেট হারিয়েছিল ৪ উইকেট। ১০ ওভারে রান তুলেছিল ৫১।
What's Your Reaction?