শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর

Jul 23, 2026 - 18:06
 0  12
শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর

আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর। সেখানে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ নাগোয়া শহরে অনুষ্ঠিত হলো এশিয়ান গেমসে নারী ফুটবল ইভেন্টের ড্র, যেখানে ‘বি’ গ্রুপে বাংলাদেশ দলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার।

‎এশিয়ান গেমসে এর আগে মাত্র একবার খেলেছে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচে এক ড্র ও দুই হারে বিদায় নিতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

‎তবে এবার চ্যালেঞ্জটা আরও কঠিন। ঋতুপর্ণা চাকমা, মোসাম্মত সাগরিকাদের খেলতে হবে এশিয়ার অন্যতম দুই শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার বিপক্ষে। দক্ষিণ কোরিয়া এশিয়ান গেমসে দশবার অংশ নিয়ে জিতেছে তিনটি ব্রোঞ্জপদক।

উত্তর কোরিয়া এই প্রতিযোগিতার অন্যতম সফল দল—তাদের ঝুলিতে রয়েছে তিনটি সোনার পদক। গ্রুপের অন্য দল মিয়ানমারও বাংলাদেশের মতো এশিয়ান গেমসে মাত্র একবার খেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

‎এবার নারী ফুটবলে অংশ নেবে ১২টি দল। ড্রয়ে তাদের ভাগ করা হয়েছে তিনটি গ্রুপে। গ্রুপ ‘এ’-তে আছে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। শক্তির বিচারে জাপান এগিয়ে থাকলেও বাকি তিন দলের মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ‘সি’ গ্রুপে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং। এই গ্রুপেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।