১৭ বছর পরে লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ– জানাল ইসিবি

Jul 23, 2026 - 18:17
 0  12
১৭ বছর পরে লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ– জানাল ইসিবি

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এল নতুন সংবাদ তার সাথে আনুষ্ঠানিক ঘোষণাও হলো, আগামী বছর একটি টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। ২০২৭ সালের ২৮ মে শুরু হতে যাওয়া টেস্টটি হবে ঐতিহাসিক লর্ডসে।

টেস্টে ভালো ছন্দে আছে বাংলাদেশ। বাংলাদেশের ধারাবাহিক পারফর্মেন্স তাদের খেলার ধরন নজর কেরেছে অনেকের সেই সাথে বাংলাদেশর সাথে খেলার অগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ডও।

২০১০ সালে সর্বশেষ ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার দুই ম্যাচ সিরিজের একটি ছিল লর্ডসে। দেড় দশকের বেশি সময় পর এবার হবে এক টেস্টের সিরিজ।

মাঝে অবশ্য ইংল্যান্ড দল বাংলাদেশে এসে খেলেছে। ২০১৭ সালের সেই সফরে চট্টগ্রামে ইংল্যান্ড জিতলেও মিরপুরে জিতেছিল বাংলাদেশ। দুই দলের ১০ টেস্টে বাংলাদেশের জয় ওই একটিই।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সিরিজ খেলার অপেক্ষা ছিল। আগামী মাসেই ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এক বছরের মধ্যে নাজমুল হোসেনরা টেস্ট খেলবেন ইংল্যান্ডেও।

ইসিবি জানিয়েছে, ২০২৭ সালে তিনটি করে ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশের নারী দলও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।