ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবারই প্রথম ‘চ্যাম্পিয়নশিপ রিং’

Jul 17, 2026 - 15:14
 0  8
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবারই প্রথম ‘চ্যাম্পিয়নশিপ রিং’

ফুটবলের মাঝে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ হলো ফুটবল বিশ্বকাপ।যে বিশ্বকাপ জয়ের স্মৃতি এত দিন ছিল সোনালি ট্রফি আর গলায় ঝোলানো পদকে।এবার সেই স্মৃতি জায়গা করে নেবে আঙুলেও। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবারই প্রথম চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বিজয়ীদের জন্য এমন বিশেষ সম্মাননা চালু করা হলো। যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোয় চ্যাম্পিয়নশিপ রিংয়ের ঐতিহ্য দীর্ঘদিনের। সেটিই উত্তর আমেরিকা আয়োজিত ফিফার সবচেয়ে বড় আসরের মধ্য দিয়ে ফুটবলে প্রবেশ করছে।

ফিফা ওয়েবসাইটে চ্যাম্পিয়নশিপ রিংয়ের খবর দিয়ে বলা হয়েছে, বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে আনা হবে।

রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিং হবে আলাদা সিরিয়াল নম্বরযুক্ত। যিনি এর মালিক হবেন, তার আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে, সঙ্গে থাকবে সত্যায়নপত্র (সার্টিফিকেট অব অথেনটিসিটি)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।