ইন্টার মিলানের ম্যাচের আগে রিয়াল মাদ্রিদে দর্শকেদের জন্য সুখবর

Sep 7, 2026 - 11:01
 0  8
ইন্টার মিলানের ম্যাচের আগে রিয়াল মাদ্রিদে দর্শকেদের জন্য সুখবর

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার রাতে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে রিয়াল প্রথম ম্যাচ খেলবে ইন্টারের বিপক্ষে। বর্তমানে দলটির অবস্থান ৩ নাম্বারে প্রথম স্থানে রয়েছে বার্সা। কিন্তু ইন্টার মিলানের সাথে মাঠে নামার আগে ভালো সুখবর পেলেন রিয়াল দর্শকরা । এক সাথে তিন খেলোয়াড় চোট কাটিয়ে ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন।


এই সপ্তাহেই লা লিগায় রিয়াল নতুন মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে বেতিসের বিপক্ষে। ধাক্কা সামলে এখন ইউরোপীয় মঞ্চে বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রিয়াল। তার আগে অনুশীলনে ফিরেছেন অরেলিয়াঁ চুয়ামেনি, থিয়াগো পিতার্চ ও এনদ্রিক। একসঙ্গে এই তিন খেলোয়াড়কে স্কোয়াডে পাওয়া নিশ্চিতভাবেই বড় এক স্বস্তি রিয়াল কোচ জোসে মরিনিওর জন্য।

ফিট হয়ে ফেরাদের মধ্যে সবচেয়ে বড় খবর নিশ্চয়ই চুয়ামেনির ফিরে আসা। কুঁচকির চোটে ভুগছিলেন এই ফরাসি মিডফিল্ডার। শতভাগ ফিট হওয়ার আগে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি ক্লাব। তবে ইন্টার মিলানের বিপক্ষে মাঝমাঠে তাঁর উপস্থিতি মরিনিওর পরিকল্পনায় খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অবশ্য দলে ফিরেই চুয়ামেনি সরাসরি একাদশে জায়গা পেয়ে যাবেন, এমন নিশ্চয়তা নেই। কিছুদিন মাঠের বাইরে থাকার পর সেটি স্বাভাবিকও নয়। কিন্তু বেঞ্চে বিকল্প হিসেবে তাঁর থাকাটাও রিয়ালের জন্য বড় শক্তি। একইভাবে আরেক মিডফিল্ডার পিতার্চের ফেরাও গুরুত্বপূর্ণ। বিকল্প বাড়া মানেই কোচের কৌশল সাজানোর সুযোগও বাড়া।

আক্রমণভাগেও সুবাতাস এনেছেন এনদ্রিক। ব্রাজিলিয়ান এই বিস্ময়বালক এমনিতেই চলতি মৌসুমে মূল একাদশে জায়গা পেতে লড়াই করছিলেন। তবে অনুশীলনে ফেরার মাধ্যমে আবার নিজের জায়গা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হলো তাঁর জন্য। বেতিসের বিপক্ষে ম্যাচটাই দেখিয়েছে, রিয়ালের আক্রমণে গভীরতা কতটা জরুরি। বেঞ্চ থেকে নেমে কার্লোস এস্পি ভালোই প্রভাব ফেলেছিলেন। যদিও তাঁর করা দারুণ এক সমতাসূচক গোল বাতিল হয়ে যায় ভিএআরে। এনদ্রিককে এখন লড়তে হবে সেই এস্পির সঙ্গেই।

 একসঙ্গে তিন খেলোয়াড়ের দলে ফেরা নিঃসন্দেহে বড় সুখবর। এখন দেখার বাকি মরিনিও কী পরিকল্পনা করেন। ফিট হয়ে ফেরা খেলোয়ারদের নিয়ে তার পরিকল্পনাই বা কি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।