ফুটবল যেন ভবিষ্যদ্বাণীর উর্ধে

Jul 17, 2026 - 15:30
 0  10
ফুটবল যেন ভবিষ্যদ্বাণীর উর্ধে

ফুটবলের মাঝে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ হলো ফুটবল বিশ্বকাপ। যে ফুটবল নিয়ে মাঠের বাহিরে চলে নানান বিতর্ক আলাপ-আলোচনা কেউ কেউ তো আবার ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণীও করেন। কিন্তু ফুটবল তো সব নিয়ম কানুন এর বাহিরে মানুষের চিন্তা চেতনার বাহিরে ফুটবলে যে মাঠে পারফর্মেন্স করে তারাই হয় মাঠের লড়াইয়ে জয়ি।

তাই মাঠের বাইরের ‘ভবিষ্যদ্বক্তাদের’ ফেল করাই যেন হয়ে উঠেছে সবচেয়ে বড় বিনোদন

মাঠে বল গড়ানোর আগেই তো ভবিষ্যদ্বাণীর বিশ্বকাপ শুরু! কেউ গণিতের জটিল সমীকরণ মেলালেন, কেউ জ্যোতিষশাস্ত্রের খাতা খুললেন, কেউ আবার বিড়াল, এলিয়েন কিংবা টাইম ট্রাভেলের গল্পে মাতালেন ফুটবল–দুনিয়াকে।

কিন্তু বিশ্বকাপ যত এগিয়েছে, ততই একের পর এক ফুটো হয়েছে এসব ভবিষ্যদ্বাণীর বেলুন। মাঠে ফুটবলারদের চেয়ে মাঠের বাইরের ‘ভবিষ্যদ্বক্তাদের’ ফেল করাই যেন হয়ে উঠেছে সবচেয়ে বড় বিনোদন।

জার্মান অর্থনীতিবিদ ইয়োয়াখিম ক্লেমেন্ট মাথাপিছু জিডিপি ও জলবায়ুর হিসাব কষে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ব্রাজিল জাপানের কাছে হারবে এবং ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগাল। কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী শুরু থেকেই প্রশ্নের মুখে পড়ে। ব্রাজিল জাপানকে হারায়, আর নেদারল্যান্ডস নকআউটের প্রথম ম্যাচেই বিদায় নেয়। এরপর নেইমারের ট্রলের শিকার হয়ে তাঁর তত্ত্বও মুখ থুবড়ে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, ‘দ্য সিম্পসনস’–এর দুই ফাইনালিস্টের নাম। সিম্পসনসের দাবি ছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে মেক্সিকো ও পর্তুগাল। বাস্তবে দুই দলই আগেভাগে ছিটকে পড়ায় সেই দাবি গুজব হিসেবেই প্রমাণিত হয়। আরেক জ্যোতিষী দাবি করেছিলেন, ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ চলাকালে ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) নেমে খেলোয়াড়দের অপহরণ করবে। সেটাও গুজব হিসেবেই প্রতিষ্ঠিত হয়। কারণ সেই ম্যাচ ভালোভাবেই শেষ হয়, ব্রাজিলও জেতে, কিন্তু এলিয়েনের আর দেখা মেলেনি। পরে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হাস্যরসও হয়।

২০১০ সালের অক্টোপাস পলের পথ ধরে ‘মিলু’ নামের এক বিড়াল ভবিষ্যদ্বাণী করেছিল কোয়ার্টার ফাইনালে ব্রাজিল নরওয়েকে হারাবে। কিন্তু উল্টো এর আগেই শেষ ষোলোতেই নরওয়েই জিতে যায়। রকস্টার মিক জ্যাগারের ‘অপয়া’ তকমাও ফের আলোচনায় আসে। ইংল্যান্ডকে সমর্থন করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। গতকাল রাতে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে সেই ইংল্যান্ড ২-১ গোলে হেরে যাওয়ার পর পুরোনো কুসংস্কার আবার নতুন করে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ঘানার তান্ত্রিক নানা কোয়াকু বোনসাম বলেছিলেন, কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনা বিদায় নেবে। বাস্তবে কেপ ভার্দেকে হারানো আর্জেন্টিনাই এখন ফাইনালের মঞ্চে।

ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর এক্স হ্যান্ডলে এক ব্যক্তি নিজেকে ‘টাইম ট্রাভেলার’ দাবি করে বসেছেন। তাঁর ভবিষ্যদ্বাণী এখন তুমুল আলোচনায়। তিনি নাকি ২০২১ সালেই ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেন। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফাইনালে আর্জেন্টিনা ৩–২ গোলে স্পেনকে হারাবে। এই ভবিষ্যদ্বাণী সত্যি হবে নাকি আগের সব দাবির মতো হাস্যরসের খোরাক হবে, তা জানা যাবে আগামী রোববারই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।