শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য তথ্য চেয়েছে শিক্ষা অধিদপ্তর

Sep 28, 2026 - 17:53
Sep 28, 2026 - 17:53
 0  4
শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য তথ্য চেয়েছে শিক্ষা অধিদপ্তর
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোন কোন ভবনে সৌর প্যানেল স্থাপন করা সম্ভব, তা নির্ধারণ করে সোমবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে অনুমোদিত লোড এবং বাস্তবায়নযোগ্য সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্য সক্ষমতার তথ্য পাঠাতে বলা হয়েছে।


রোববার (২৭ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলের সই করা চিঠিতে এ তথ্য চাওয়া হয়। চিঠিটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা-থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রুফটপ সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার ভবনে সৌর  তথ্য পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে প্রতিষ্ঠানের নাম, জেলা, উপজেলা বা থানা, স্থাপনার সংখ্যা, প্রতিটি স্থাপনার ছাদের ক্ষেত্রফল, অনুমোদিত লোড এবং বাস্তবায়নযোগ্য সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্য সক্ষমতার তথ্য দিতে হবে। ছাদের আয়তন বর্গফুটে এবং সৌরবিদ্যুৎ স্থাপনের সক্ষমতা কিলোওয়াট-পিক হিসেবে উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় মন্তব্যও ছকে দিতে হবে।


বিদ্যালয়ের ক্ষেত্রে ছয় ডিজিটের কোড উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে কোন বিদ্যালয়ের ভবনে সৌর প্যানেল বসানো সম্ভব, সেই তথ্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের নির্ধারিত কোডসহ পাঠাতে হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সই করা পিডিএফ কপি, এক্সেল শিট ও ওয়ার্ড কপি পাঠাতে হবে। ওয়ার্ড কপিতে নিকস ফন্ট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য পাঠাতে হবে dirplandpe@gmail.com এবং adplandpe@gmail.com ই-মেইল ঠিকানায়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৩ সেপ্টেম্বরের স্মারক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এই তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর বিষয়টি চিঠিতে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।