নতুন স্নিকার্স‌ কিনছেন? পুরোনো স্নিকার্সের যত্ন নিবেন যেভাবে

Sep 28, 2026 - 17:49
Sep 28, 2026 - 17:49
 0  4
নতুন স্নিকার্স‌ কিনছেন? পুরোনো স্নিকার্সের যত্ন নিবেন যেভাবে

বিশ্বে জুতার অনেক ধরনের মধ্যে স্নিকার্স আজ তরুণ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় জুতা। খেলাধুলার জন্য তৈরি হলেও এখন স্নিকার্স ফ্যাশনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। সামনে পুজো উপলক্ষে ভাবছেন নতুন স্নিকার্স‌ কিনবেন ?  কিন্তু স্নিকার্সের যত্ন নেওয়া দরকার। ভাবছেন কীভাবে স্নিকার্সের যত্ন নিবেন? জেনে নিন স্নিকার্সের যত্ন নেওয়ার সহজ টিপস।

স্নিকার্সের যত্ন নেওয়ার সহজ টিপস

১) কালেকশনে সবসময়ে ৩-৪টে স্নিকার্স রাখুন। রোজ একই স্নিকার্স পরার ভুল করবেন না। ঘুরিয়ে ফিরিয়ে স্নিকার্স পরুন। এতে স্নিকার্স পরিষ্কার করার সময় পাবেন। পাশাপাশি সহজে নষ্ট হবে না স্নিকার্স। এ ছাড়া স্টাইলের সঙ্গেও আপস করতে হবে না।

২) আর্দ্রতা সংস্পর্শে থাকলে স্নিকার্স দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই স্নিকার্স এমন জায়গায় রাখুন, যেখানে রোদ আসে না। শুকনো এবং অন্ধকার জায়গায় রাখতে পারেন। এ ছাড়া জুতোর মধ্যে সিলিকা জেল দিয়ে রাখতে পারেন। এতে জুতোর ফ্যাব্রিক নষ্ট হবে না এবং ব্যাকটেরিয়াও জন্মাবে না।

৩) যদি স্নিকার্সে বৃষ্টির জল লেগে যায়, তা হলে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিন। নোংরা, ময়লা লেগে থাকা স্নিকার্স তুলে রাখার আগে তা পরিষ্কার করে নেওয়া জরুরি।


৪) স্নিকার্সের যত্ন নেওয়া ভীষণ জরুরি। প্রতিদিন পরার পরে ভিজে কাপড় দিয়ে স্নিকার্স মুছে নিতে পারেন। পুরোনো টুথব্রাশ ব্যবহার করে ময়লা ছেড়ে নিতে পারেন। এ ছাড়া বাজারে জুতো পরিষ্কারের ক্লিনার পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। যে জুতোয় জল লাগানো যাবে না, সেগুলো ওই ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন।

৫) সাদা স্নিকার্স দেখতে ভালো লাগে। কিন্তু সেগুলোর যত্ন নেওয়া দরকার। যে কোনও স্নিকার্স ব্যবহারের পরে ধুলো নিয়মিত ঝেড়ে নেওয়া দরকার। এতে স্নিকার্সের রং নষ্ট হবে না। আর যখনই পরবেন, সেটা নতুনের মতো দেখাবে। 

৬) যদি কোনও কারণে স্নিকার্স ভিজে যায়, তা হলে সেটা দ্রুত শুকিয়ে নেওয়া দরকার। তবে কড়া রোদে দেবেন না। বরং, এমন জায়গায় রাখুন, যেখানে হাওয়া চলাচল করে।

স্নিকার্স  সংরক্ষণের  টিপস

১. স্নিকার্স কী ভাবে সংরক্ষণ করবেন?
শুকনো, অন্ধকার জায়গায় রাখুন এবং প্রয়োজনে সিলিকা জেল ব্যবহার করুন।

২. ভিজে গেলে স্নিকার্স কী করবেন?
শুকনো কাপড় দিয়ে জল মুছে বাতাস চলাচল করে এমন জায়গায় শুকিয়ে নিন।

৩. স্নিকার্স কত ঘন ঘন পরিষ্কার করবেন?
ব্যবহারের পরে ধুলো ঝেড়ে বা ভেজা কাপড় দিয়ে নিয়মিত পরিষ্কার করুন।

৪. সাদা স্নিকার্স কী ভাবে পরিষ্কার রাখবেন?
নিয়মিত ধুলো পরিষ্কার করুন এবং জুতোর উপাদান অনুযায়ী উপযুক্ত ক্লিনার ব্যবহার করুন।

৫. স্নিকার্স কি কড়া রোদে শুকানো যায়?
না। কড়া রোদে না দিয়ে হাওয়া চলাচল করে এমন জায়গায় শুকানো ভালো

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

লাইফ স্টাইল Vision: বাংলা ভাষায় স্বাস্থ্যকর জীবন, মানসিক সুস্থতা, পরিবার, কর্মজীবন, ব্যক্তিগত উন্নয়ন এবং জীবনমান সম্পর্কিত সবচেয়ে নির্ভরযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী Human Development Platform হওয়া; যা ব্যক্তি, পরিবার এবং সমাজের জীবনমান উন্নয়নের একটি প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: স্বাস্থ্য, পুষ্টি, ভ্রমণ, পরিবার, ক্যারিয়ার, ফ্যাশন, খাদ্য, মানসিক সুস্থতা এবং জীবনদক্ষতা সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য, বিশেষজ্ঞ মতামত, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন কনটেন্ট তৈরি করা, যা মানুষকে আরও সচেতন, সুস্থ, দক্ষ এবং দায়িত্বশীল জীবনযাপনে অনুপ্রাণিত করে।