চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাত আবদুল্লাহর
চাঁদাবাজির বিকল্প হিসেবে রাজধানীর বাংলামোটরে ‘পুনর্বাসন দানবক্স’ স্থাপন ও গণভিক্ষা কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। বিকেল ৪টায় বাংলামোটরে ‘পুনর্বাসন দানবাক্স’ উন্মুক্ত করার কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি চালু করা হচ্ছে।’ সাধারণ মানুষের দেওয়া এক টাকাও হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বিগত ১৭ বছর ধরে ‘অভুক্ত চাঁদাবাজদের’ জাতীয় পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে এবং দান করার মাধ্যমে চাঁদাবাজি বন্ধে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
What's Your Reaction?