নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা

Aug 25, 2026 - 17:50
 0  8
নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় কলাবাগান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) কলাবাগানের গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার ইব্রাহিম হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

সরদার ইব্রাহিম হোসেন বলেন, সোমবার সকালে ধীরেন্দ্র কুমারকে তার মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন এবং ২০২৫ সাল থেকে তার মানসিক চিকিৎসা চলছিল।

তিনি বলেন, আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছিলাম। পোস্টমর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট এলে বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।