এনআই অ্যাক্টের মামলার মূল উদ্দেশ্য চেকের অর্থ আদায় নিশ্চিত করা: হাইকোর্ট

Jul 31, 2026 - 18:23
 0  12
এনআই অ্যাক্টের মামলার মূল উদ্দেশ্য চেকের অর্থ আদায় নিশ্চিত করা: হাইকোর্ট

চেক ডিজঅনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের মামলার মূল উদ্দেশ্য হচ্ছে চেকের অর্থ আদায় নিশ্চিত করা, চেকদাতাকে (আসামি) কারাগারে পাঠানো নয়– এমন পর্যবেক্ষণ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। 

গত ২২ জুলাই বরিশালের এক গবাদিপশু ব্যবসায়ীর চেক ডিজঅনার বিষয়ক ফৌজদারি রিভিশন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ড. মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। পূর্ণাঙ্গ রায় গতকাল বৃহস্পতিবার(৩০ জুলাই) সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে অর্থদণ্ড বহাল রেখে আসামির কারাদণ্ড বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। 


রায়ে আদালত বলেছেন, এনআই অ্যাক্টের মামলায় কারাদণ্ড শুধু উপযুক্ত ও বিশেষ পরিস্থিতিতেই দেওয়া উচিত। 

এই মামলায় আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. সাইফুল আলম। ঋণ প্রদানকারীর পক্ষে ছিলেন আইনজীবী দেব দুলাল বড়াল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সফিকুল ইসলাম ও সহকারী অ্যাটর্নি জেনারেল ফারহানা আবেদীন। 

রায়ে আদালত ‘আমান উল্লাহ বনাম রাষ্ট্র’ মামলার নজির উল্লেখ করে বলেন, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার বিচারে কারাদণ্ড দেওয়া একটি অতি কঠোর সাজা, যা থেকে কোনো শাস্তিমূলক উদ্দেশ্য সাধিত হয় না। ওই নীতি ও পর্যবেক্ষণের সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।