‘গণমাধ্যমের হেডলাইন দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না’
বিনা ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যলোচনা করে।
আজ বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, 'আমরা আপিল বিভাগের কোনো রায় এখনও হাতে পাইনি। রায় (কপি) পাওয়ার পরে কী ধরনের সিদ্ধান্ত আসে, আইনগত বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয় আমরা করব।'
তিনি আরো বলেন, গণমাধ্যমের হেডলাইন দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না,। বর্তমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী ১ জুন।
ইশরাকের আপিলের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন। এরপর এ গেজেটের বিরুদ্ধে আপিল হলে শপথ আটকে যায় ইশরাকের।
What's Your Reaction?