যেসব রুটে চলবে পিংক বাস

Aug 18, 2026 - 17:34
 0  11
যেসব রুটে চলবে পিংক বাস

রাজধানীসহ দেশের তিন শহরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতে চালু হয়েছে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’। যাত্রীদের কাছে এটি ‘পিংক বাস’ নামে পরিচিত।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া মিলিয়ে ১৪টি বাস নিয়ে যাত্রা শুরু করেছে এই বিশেষ সেবা।

বিআরটিসি জানিয়েছে, ঢাকায় ১০টি বাস, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস পরিচালিত হবে। এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা। ফলে নারী যাত্রীরা নারী চালক, কন্ডাক্টর ও সহযাত্রীদের সঙ্গে যাতায়াতের সুযোগ পা

প্রাথমিক পর্যায়ে রাজধানীর ১০টি রুটে ১০টি বাস চলবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি রুট হলো-

নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল।

তালতলা-মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয় হয়ে মতিঝিল।

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও জিপিও।

এ ছাড়া মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-১, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, আদাবর এবং গাজীপুর-বিমানবন্দরসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে বিশেষ এই বাস চলবে।

বিআরটিসির তথ্য অনুযায়ী, ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস।

কেমন হবে ভাড়া?

পিংক বাসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করা হবে। যাত্রীদের সুবিধার জন্য বাস, ডিপো ও কাউন্টারের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে।

তবে চট্টগ্রামের পিংক বাসে দূরত্বভেদে ভাড়া ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

থাকছে ই-টিকিট ও ভেহিক্যাল ট্র্যাকিং

যাত্রীসেবা আরও সহজ করতে বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে বিআরটিসি। এ লক্ষ্যে বিআরটিসি ও ‘সহজ ডট কম’-এর মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। এর ফলে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই ডিজিটাল মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

পাশাপাশি প্রতিটি বাসে যুক্ত করা হয়েছে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস)। এর মাধ্যমে বাসের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এ ছাড়া নির্ধারিত স্টপেজে বাস থামানোর ব্যবস্থা রাখা হয়েছে। এতে যাত্রীদের ওঠানামা আরও সুশৃঙ্খল হওয়ার পাশাপাশি নারী যাত্রীদের নিরাপত্তাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনের দিন থেকেই নতুন এই সেবা নিয়ে নারী যাত্রীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। তেজগাঁওয়ে পিংক বাসে ওঠা এক নারী যাত্রী ঐশি বলেন, সাধারণ বাসে চলাচলের সময় নারীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। নারী চালক, সহকারী ও নারী যাত্রী থাকায় পিংক বাসে তুলনামূলক বেশি নিরাপদ মনে হচ্ছে।

কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রত্যাশা, বাসগুলো নিয়মিত, সময়মতো এবং নির্ধারিত রুটে চললে প্রতিদিনের যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে।

বিআরটিসি জানিয়েছে, যাত্রী চাহিদা ও সেবার সাড়া বিবেচনায় ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নারীদের বাসের রঙ ‘পিংক’ কেন, জেনে নিন কারণ নির্দিষ্ট স্টপেজ, ই-টিকিটিং, ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম, নারী চালক-কন্ডাক্টর এবং শুধু নারী যাত্রীদের জন্য আলাদা পরিবহন এই বিশেষ সুবিধাগুলো পিংক বাসকে রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন হিসেবে তুলে ধরেছে। নিয়মিত ও নির্ভরযোগ্যভাবে সেবা পরিচালিত হলে নারীদের দৈনন্দিন যাতায়াতে এটি হতে পারে স্বস্তির নতুন ঠিকানা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।