সরকার স্পর্শকাতর সময় পার করছে : তথ্যমন্ত্রী

Aug 25, 2026 - 17:08
 0  15
সরকার স্পর্শকাতর সময় পার করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ  বলেছেন,সরকার স্পর্শকাতর সময় পার করছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, কোনো স্বাভাবিক সময়ে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। সবকিছু মিলিয়ে একটি স্পর্শকতার সময় পার করছে সরকার। দেশের মানুষ সঙ্গে থাকলে এগিয়ে যাবে সরকার।

তিনি বলেন, যারা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া উপায় নেই।চিন্তা চেতনায় যদি কেউ স্বৈরাচারকে ভালবাসেন, তাহলে সেটি তার দৈন্যতা।


মন্ত্রী বলেন, তবে আসলেই এটি যদি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে যায়, সামাজিকভাবে বয়কটের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


দেশের বিভিন্ন স্থানে কনসার্টসহ সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের প্রসঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়াসহ দু-একটি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সরকার পর্যালোচনা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।