ইত্যাদি শুধু অনুষ্ঠান নয়, সমাজের বদলের নামও
বিনোদন ডেস্ক। বিনা
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র স্রষ্টা হানিফ সংকেত। টানা ৩৭ বছর ধরে এ অনুষ্ঠান কেবল বিনোদনের নয়, সমাজ সচেতনতায়ও অনন্য ভূমিকা রেখে চলেছে। একান্ত সাক্ষাৎকারে এই বরেণ্য নির্মাতা বলেন, “আমি দায়িত্ববোধ থেকে কাজ করি। দর্শকের ভালোবাসাই আমার প্রেরণা।”
১৯৮৯ সালে যাত্রা শুরু করা ‘ইত্যাদি’ ১৯৯৪ সালে প্রথম বেসরকারিভাবে প্রচারিত হয়, যা বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক। বর্তমানে এটি বছরে পাঁচবার প্রচার হয়—পঞ্চম শুক্রবারগুলোতে।
হানিফ সংকেত বলেন, “আমরা অনুষ্ঠান স্টুডিওতে আটকে রাখিনি। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেছি। মানুষের সমস্যা, অসঙ্গতি তুলে ধরে রাষ্ট্রকে নড়াচড়া করিয়েছি—এটাই আমার অনুপ্রেরণা।”
নাটক নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, ঈদে নাটক নির্মাণ তার রেওয়াজ হলেও এবার ‘ইত্যাদি’র ব্যস্ততায় তা সম্ভব হয়নি। তবে আগামীতে নাটক বা চলচ্চিত্র নির্মাণ নয়, সামাজিক দায়বদ্ধতাই তার মূল লক্ষ্য।
নতুন প্রজন্মের নির্মাতাদের প্রসঙ্গে তিনি বলেন, “তারা প্রযুক্তিগতভাবে ভালো করছে, তবে বিষয়বস্তুর ক্ষেত্রে আরও যত্নবান হওয়া প্রয়োজন।”
একটি ভালো কাজের মূল চাবিকাঠি হিসেবে তিনি পরিশ্রম, সততা, মেধা ও আন্তরিকতাকে গুরুত্ব দেন।
তিনি বলেন, আমি কখনো ভাবি না ‘ইত্যাদি’ এক নম্বরে কিনা। আমি বিশ্বাস করি—‘আমাদের জন্য দর্শক নয়, দর্শকের জন্য আমরা।’
What's Your Reaction?