স্যোশাল মিডিয়া মাত করছেন শ্রীলীলা ,এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক

Sep 26, 2026 - 11:19
Sep 26, 2026 - 11:21
 0  5
স্যোশাল মিডিয়া মাত করছেন শ্রীলীলা ,এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক

তেলুগু ও কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দিনে দিনে অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়ায়ও মাত করছেন তিনি। আর সম্প্রতি সে প্রমাণও মিলল।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রীর প্রকাশিত একটি ভিডিও এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ লাইক পড়েছে।

5 South Diva Sreeleela's Elegant And Vibrant Saree Looks

একই পোস্টে মন্তব্য এসেছে প্রায় ৩৬ হাজার ৩০০টি এবং ভিডিওটি দেখা হয়েছে ২৫ কোটি ৮১ লাখ বার। ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার রিল্যাক্সে এ তথ্য দেখা যাচ্ছে।

ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ, ব্যক্তিজীবনের মুহূর্ত কিংবা কাজের খবর—বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। তবে ওই রিলসটির প্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেক বেশি।

বিয়ে না করেই ২১ বছরে মা শ্রীলীলা

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয়তার পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। দক্ষিণ ভারতীয় সিনেমার পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার।

অনুরাগ বসুর সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তাকে। ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এ ছাড়া আরও কয়েকটি সিনেমা রয়েছে তার হাতে । 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।