দেশের সিনেমা হলগুলোতেও বিশ্বকাপ ফাইনাল দেখানেোর আয়োজন

Jul 19, 2026 - 19:24
 0  12
দেশের সিনেমা হলগুলোতেও বিশ্বকাপ ফাইনাল দেখানেোর আয়োজন

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ রাত ১ টায়। স্পেন বনাম আজেন্টিনার মাঝে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দেশের মানুষের চাহিদা পূরনের লক্ষে দেশের সিনেমা হলগুলোতেও বিশ্বকাপ ফাইনাল দেখানেোর আয়োজন করা হয়েছে। দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে দেশের কয়েকটি প্রেক্ষাগৃহ বড় পর্দায় সরাসরি সম্প্রচার করবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। ফলে এক রাতের জন্য সিনেমা হলগুলোই পরিণত হচ্ছে ফুটবলপ্রেমীদের মিলনমেলায়।


বিশ্বকাপ শুরুর পর থেকেই দর্শকদের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে কয়েকটি প্রেক্ষাগৃহ নিয়মিত সিনেমা প্রদর্শনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও বড় পর্দায় দেখিয়ে আসছে। এর ধারাবাহিকতায় এবার ফাইনাল ম্যাচ ঘিরেও বিশেষ আয়োজন করা হয়েছে।

এবার বিশ্বকাপের ফাইনাল সরাসরি দেখা যাবে নারায়ণগঞ্জের কাচপুরের চাঁদ মহল সিনেমা হল, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের বিজিবি সিনেমা হল, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স এবং বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে।

আয়োজকদের দাবি, ফাইনালকে ঘিরে দর্শকদের আগ্রহ প্রত্যাশার চেয়েও বেশি। অনেক দর্শক আগেভাগেই টিকিট সংগ্রহ করেছেন। বড় পর্দা, আধুনিক সাউন্ড সিস্টেম এবং শত শত ফুটবলপ্রেমীর সঙ্গে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ প্রেক্ষাগৃহগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।


বাংলাদেশে সিনেমা হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর সংস্কৃতি অবশ্য নতুন নয়। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ রাজধানীর মধুমিতা সিনেমা হলে প্রদর্শন করা হয়েছিল। পরে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের কয়েকটি ম্যাচ রাজধানীর জোনাকী সিনেমা হলে এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচও মধুমিতা সিনেমা হলে সরাসরি দেখানো হয়।

প্রেক্ষাগৃহ-সংশ্লিষ্টদের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরকে কেন্দ্র করে এমন আয়োজন দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি সিনেমা হলগুলোতেও উৎসবের আবহ ফিরিয়ে আনছে। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট বড় পর্দায় প্রদর্শনের মাধ্যমে নতুন দর্শক টানার সম্ভাবনাও তৈরি হচ্ছে।

এদিকে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিনে ইয়ামালের স্পেন। তবে আকর্ষণ শুধু মাঠেই সীমাবদ্ধ থাকছে না। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের উদ্বোধনী ও সমাপনী আয়োজনে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজ, রবি উইলিয়ামস, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, পোস্ট ম্যালোন, জেনিফার হাডসন, ক্রিস মার্টিন, ম্যাডোনা, জাস্টিন বিবার, কে-পপ ব্যান্ড বিটিএস এবং শাকিরাসহ আন্তর্জাতিক অঙ্গনের একাধিক তারকা। সব মিলিয়ে ফাইনাল ঘিরে মেটলাইফ স্টেডিয়াম পরিণত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় বিনোদন মঞ্চে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।