ভিনিসিয়ুসের ফর্ম নিয়ে যা বললেন ব্রাজিল কোচ আনচেলত্তি

Jun 5, 2025 - 16:53
Jun 5, 2025 - 16:54
 0  22
ভিনিসিয়ুসের ফর্ম নিয়ে যা বললেন ব্রাজিল কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বিনা

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি হবে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে তার প্রথম দায়িত্ব পালনের মঞ্চ।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি দল গঠনের পরিকল্পনা এবং ভিনিসিয়ুস জুনিয়রের ফর্ম নিয়ে বলেন,
‘সে (ভিনিসিয়ুস) রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছে, আমাদের দলেও সে গুরুত্বপূর্ণ। যদিও জাতীয় দলে সে রিয়ালের মতো পারফর্ম করতে পারেনি, তবু তার সামনে সময় আছে। আমাদের দায়িত্ব তাকে সেরা পারফরম্যান্সে ফিরিয়ে আনা।’

রক্ষণ ও গঠনভিত্তিক ফুটবলের ওপর জোর দিয়ে আনচেলত্তি বলেন,
‘আমরা ভারসাম্যপূর্ণ একটি দল চাই। শুধু কৌশল নয়, প্রতিটি খেলোয়াড়কে রক্ষণে অবদান রাখতে হবে। চাই দলগত পারফরম্যান্স, ব্যক্তিগত গুণে নয়, একতা, মনোভাব ও প্রতিশ্রুতিই মুখ্য।’

তিনি তরুণ প্রতিভা এস্তেভাওয়ের প্রশংসা করে বলেন, ‘সে চমৎকার প্রতিভাবান, ভদ্র এবং পরিণত মানসিকতার খেলোয়াড়। ভবিষ্যতে জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। তবে আমাদের ধৈর্য ধরতে হবে।’

বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের বিপক্ষে জয় পেলে এবং পরের ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়েকে হারাতে পারলে ব্রাজিল খুব তাড়াতাড়ি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।