শেফিল্ডে হয়ে প্রথম দিনে কেমন খেললেন হামজা চৌধুরী
লেস্টর সিটি থেকে ফেরার পরই শেফিল্ড ইউনাইটেডের হয়ে এক দিন পরই মাঠে নামতে হলো হামজা চৌধুরীকে। সেটাও দলের প্রথম একাদশে। ব্র্যামল লেনে গতকাল রাতে ঘরের মাঠে শেফিল্ডের দারুণ জয়েরও সাক্ষী হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার।
প্রথম ম্যাচে হামজার শুরুটা ভালো হয়নি। খেলা শুরুর এক মিনিটের মাথায় তাকে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় হামজাকে। বেশ খানিকটা উঠে এসে ক্রস করেন গ্যালে, হামজা তাঁর সামনে থাকলেও ক্রসটা ঠেকাতে পারেননি। তাঁর সতীর্থ সেই ক্রস ঠেকালেও ফিরতি বলে গোল করেন সিমন্স।
বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে শেফিল্ডের ৩-২ গোলে জয়ের এ ম্যাচে অন্য রকম প্রেক্ষাপট ছিল বাংলাদেশের সমর্থকদের জন্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার এই ম্যাচে পারফরম্যান্সের রেটিংয়ে হামজাকে দশে পাঁচ নম্বর দিয়েছে। কারণ, বিরতির আগে গোলের বড় এক সুযোগও নষ্ট করেন রাইট ব্যাক পজিশনে খেলা হামজা। সংবাদমাধ্যমটির ভাষায়, ‘ম্যাচে একেবারেই থিতু হতে পারেননি, আর রাইটব্যাক পজিশনেও তাঁকে স্বচ্ছন্দ মনে হয়নি।’
লেস্টার সিটিতে ২১ বছর কাটানোর পর গত ৩১ আগস্ট স্থায়ীভাবে শেফিল্ডে যোগ দেন হামজা। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের এই ক্লাবটিতে গত মৌসুমে ধারে গিয়ে ১৯ ম্যাচ খেলেন তিনি। দলকে প্লে-অফ ফাইনালে তুলতেও তাঁর অবদান ছিল। ফাইনালে সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে আর ফেরা হয়নি শেফিল্ডের।
What's Your Reaction?