বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ইংল্যান্ডের হার

Sep 27, 2026 - 10:30
 0  3
বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ইংল্যান্ডের হার
ছবি:সংগৃহীত

ইউরো ফাইনালের প্রতিশোধ নেওয়া হলো না আর ইংল্যান্ডের, তাদের বিপক্ষে ম্যাচে শেষ হাসি হাসল স্পেন। হ্যারি কেইনের পেনাল্টি মিসের সুযোগ কাজে লাগিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) নেশনস লিগের প্রথম ম্যাচে ৩-২ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় মিনিটে মার্ক গুয়েহির ভুলের সুযোগ নিয়ে গোল করেন লামিন ইয়ামাল। তবে দ্রুত ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা। অ্যান্থনি গর্ডনের গোলে সমতা ফেরানোর পর ৪০ মিনিটে হ্যারি কেইনের হেড থেকে এগিয়ে যায় ইংল্যান্ড।

বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন কেইন। জুড বেলিংহ্যামকে ফাউল করায় ভিএআর দেখে ইংল্যান্ডকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু স্পট-কিকে শট নিতে গিয়ে পিছলে যান ইংলিশ অধিনায়ক। তার নেওয়া বল ক্রসবারে লেগে ফিরে আসে।

এরপর কেইনের সেই ব্যর্থতার সুযোগ নেয় স্পেন। বদলি হিসেবে নামা অ্যালেক্স বায়েনা ২০ গজ দূর থেকে গোল করে ৬৩ মিনিটে সমতা ফেরান।

আর ৭৪ মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে আবার এগিয়ে যায় স্পেন। ধৈর্য ধরে তৈরি করা আক্রমণ থেকে বায়েনার পাস পেয়ে গোল করেন ইউরো ২০২৪ ফাইনালের একমাত্র গোলদাতা ওয়ারজাবাল।

শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। জুড বেলিংহ্যামের শটও ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। তবে শেষ পর্যন্ত আর গোল পায়নি স্বাগতিকরা।

এ জয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল স্পেন। অন্যদিকে নেশনস লিগের শীর্ষ স্তরে ফিরে প্রথম ম্যাচেই হারল থমাস টুখেলের ইংল্যান্ড।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।