দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

Sep 2, 2026 - 16:03
 0  6
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

যে হৃদয়ের বাংলাদেশ জাতীয় টেস্ট দলে জায়গা পেতে অন্য প্লেয়ারের ইনজুরির উপর নির্ভর করতে হয় তিনি খেললেন এক অবিশ্বাস ইনিংস ৩০৯ বলে খেলেছেন ২০৪ রানের একটি দারুণ ইনিংস।

এর আগে ২০২২ সালের বিসিএলে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটিই ছিল তাঁর প্রথম সেঞ্চুরি। এবার সাউথ আফ্রিকার সাথে পেলেন নিজের ২য় শতক।

আজ পচেফস্ট্রুমে হৃদয় যখন ব্যাটিংয়ে নামেন, তখন দল ছিল ভীষণ বিপদে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ৫১২ রানের বড় সংগ্রহ পেয়েছিল। নিজেদের প্রথম ইনিংসে ১৩৫ রানেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।

সেখান থেকেই জাকের আলীকে নিয়ে দলের হাল ধরেন হৃদয়। দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে ১৫১ রান যোগ করেন। অল্পের জন্য সেঞ্চুরির আক্ষেপে পোড়েন জাকের। ৯৪ রান করে মোরেকির বলে তিনি বোল্ড হলে ভেঙে যায় এই জুটি।

তবে হৃদয় ঠিকই সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন। জাকেরের পর তাঁর সঙ্গী হন সাইফউদ্দিন। হৃদয়ের ডাবল সেঞ্চুরির সময়ও তাঁর সঙ্গে মাঠে ছিলেন তিনি। তবে চার দিনের ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ৮৭ রানে আউট হয়ে গেছেন সাইফউদ্দিন।

২২ চার ও ১ ছক্কায় ৩৩৯ বলে ২০৪ রান করে অপরাজিত ছিলেন হৃদয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।