বাংলাদেশি সন্দেহে ভারতে ৯ জন আটক

Oct 1, 2026 - 15:57
 0  2
বাংলাদেশি সন্দেহে ভারতে ৯ জন আটক
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে যৌথ অভিযান চালিয়ে ৯ বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙাইগাঁও জেলার নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের পাশাপাশি তিনটি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বঙাইগাঁওয়ের পুলিশ সুপার (এসএসপি) নুমাল মাহাত্তা বলেন, যৌথ অভিযানে নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের কাছ থেকে চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, একটি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড এবং পাঁচটি রেল টিকিটও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভারতের একটি রাজ্য হয়ে আসামে প্রবেশ করেছিল। পরে নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

তবে ঘটনা শেষে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখন পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আমরা অনেক বাংলাদেশি নাগরিককে আটক করেছি। তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা ও ব্যবস্থা নেয়া হয়েছে।’

সূত্র: India Today N

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।