বাংলাদেশের সামনে আজ ইন্দোনেশিয়ান পরীক্ষা
ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ইন্দোনেশিয়া। এর মাঝে বাংলাদেশ দুই ম্যাচ হেরেছে, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও ফুটবলারদের পারফরম্যান্স ছিল সমালোচিত। একজন হামজা চৌধুরী ছাড়া পুরো দলের খেলা ছিল হতাশজনক।
বাংলাদেশের ঘরে সাফের ট্রফি, সাফ গেমসের ট্রফি, মিয়ানমারে টুর্নামেন্ট জয়ের ট্রফি রয়েছে। আর ইন্দোনেশিয়ার ফুটবলে আছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। আছে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা। অলিম্পিক ফুটবলে ব্রোঞ্জ পদক আছে। পাঁচবার এশিয়ান কাপে খেলেছে। আছে অনেক ট্রফি। এতটুকু দেখলেই বোঝাযায় তাদের সক্ষমতার কথা সেই সাথে এটিও পরিস্কর হয়ে যায় বাংলাদেশকে কেমন পরিক্ষা দিতে হবে আজ।
তবে এসব ভুলে গিয়ে আজ নতুন করে লড়াইয়ে নামতে প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে জাকার্তার স্টেডিয়ামে দর্শক খুব একটা ছিল না। পুরোটাই ফাঁকা ছিল বলা যায়। কিন্তু আজ সন্ধ্যা সাড়ে ৬টার আগেই স্টেডিয়ামের ছবি বদলে যাবে। স্বাগতিকদের সঙ্গে খেলা। বাংলাদেশের পারফরম্যান্স যেমনই হোক, লড়াই হবে সেয়ানে সেয়ানে। জামাল ভূঁইয়ারা সেই ইঙ্গিত দিয়েছেন।
গতকাল অনুশীলনে নেমে অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন তারা গেম প্ল্যান করছেন। ইন্দোনেশিয়ার ম্যাচগুলো ভালোভাবে দেখেছেন কোচিং স্টাফ। কোথায় কোথায় ভুল করতে পারে সেগুলো খুঁজে নিয়েছেন কোচ। ইন্দোনেশিয়া যত শক্তিশালী হোক। আজ বাংলাদেশের লক্ষ্য হচ্ছে ম্যাচ জেতা। মানসিকভাবে বাংলাদেশের ফুটবলাররা অনেক বেশি চাঙ্গা। অনেক বেশি ক্ষুধার্থ। তারা বিশ্বাস করে ম্যাচ জয়ের লড়াই হবে। লড়াই হবে ইতিহাসের। পেছনের গল্প ভুলে গিয়ে নতুন ইতিহাস করতে জীবনবাজি রাখতেও প্রস্তুত বাংলাদেশের ফুটবলাররা।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে খেলাট অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?