ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মে এআই

Sep 23, 2025 - 16:57
Jul 9, 2026 - 06:31
 0  48
ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মে এআই

প্রযুক্তি ডেস্ক 

ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট সহকারী।

সোমবার মেটা ঘোষণা করেছে, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের পছন্দ আরও সূক্ষ্মভাবে নির্ধারণে সাহায্য করবে এবং প্রোফাইল সাজাতে সহায়ক ভূমিকা রাখবে।

ব্যবহারকারীরা চাইলে এআইকে নির্দিষ্ট করে বলতে পারবেন। যেমন, “ব্রুকলিনে টেক সেক্টরে কাজ করা কোনো মেয়ের সন্ধান চাই।” আবার কেউ চাইলে নিজের প্রোফাইলের উত্তরগুলো আরও আকর্ষণীয় করার ক্ষেত্রেও এআইয়ের সাহায্য নিতে পারবেন।

সুইপ ফ্যাটিগ বা বারবার ডানে-বামে প্রোফাইল ঘাঁটার ক্লান্তি কমাতে ফেসবুক এনেছে মিট কিউট নামে নতুন ফিচার। এতে প্রতি সপ্তাহে অ্যালগরিদম অনুযায়ী ব্যবহারকারীদের জন্য একটি চমকপ্রদ ম্যাচ সাজেস্ট করবে প্ল্যাটফর্ম।

১৮–২৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ফেসবুক ডেটিংয়ের ম্যাচিং হার গত এক বছরে ১০% বেড়েছে। যদিও টিন্ডারের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা প্রায় ৫ কোটি এবং হিঞ্জের ১ কোটি। তার তুলনায় ফেসবুক এখনো ছোট খেলোয়াড়।

তবে ডেটিং অ্যাপগুলোর মধ্যে এআই এখন স্বাভাবিক হয়ে উঠেছে। টিন্ডারে ইতিমধ্যে এসেছে এআই-ভিত্তিক ছবি নির্বাচক টুল। যা ব্যবহারকারীর ক্যামেরা রোল স্ক্যান করে সেরা প্রোফাইল ছবি সাজেস্ট করে। হিঞ্জেও রয়েছে এআই-নির্ভর প্রম্পট রেসপন্স সাজেস্ট করার ফিচার।

টিন্ডার, হিঞ্জ, ওকেইকিউপিডের মূল কোম্পানি ম্যাচ গ্রুপ গত বছর ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এ খাতে তাদের বিনিয়োগ ২ কোটি ডলারের বেশি। যদিও আর্থিক দিক থেকে কোম্পানিটি বিগত পাঁচ বছরে শেয়ার মূল্যে ৬৮% হারিয়েছে। তারপরও এআই-কে তারা ভবিষ্যতের প্রধান বিনিয়োগ ক্ষেত্র হিসেবে দেখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।