বিসিবির কোষাগারে ১৩৯৮ কোটি টাকা

Sep 23, 2025 - 16:59
Sep 4, 2026 - 03:19
 0  23
বিসিবির কোষাগারে ১৩৯৮ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোষাগারে বর্তমান বোর্ড স্থায়ী আমানত, নগদ এবং ব্যাংক-নগদ সহ মোট ১৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার মাহমুদ মিঠু। আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা আছে বিভিন্ন পক্ষের কাছে। গত রাতে বিসিবির বর্তমান কমিটির শেষ সভার পর এমন তথ্য জানানো হয়। 

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদে গত প্রায় চার মাস ধরে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভা শুরু হয় শেষ পর্যন্ত রাত ৯টায়, যা গড়ায় মধ্যরাত পর্যন্ত। বিসিবি নির্বাচনের কাউন্সিলর অনুমোদনকে ঘিরে সভা দীর্ঘতর হয়েছে। 

সভা শেষে মধ্যরাতে সংবাদ সম্মেলনে বোর্ডের আর্থিক অবস্থার হালনাগাদ তথ্য জানিয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলেছেন, ১৩৯৮ কোটি টাকা আমরা রেখে যাচ্ছি…এফডিআর, ইন হ্যানড ক্যাশ, ক্যাশ ইন ব্যাংক, সবকিছুসহ এই প্রায় ১৪০০ কোটি টাকা রেখে যাওয়া হচ্ছে। এছাড়াও আমাদের অনাদায়ী অর্থ আছে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি।

ইফতেখার  বলেছেন, আমরা টার্গেট করছি, ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সেটা পরের বোর্ডের ওপর বর্তাবে। কারণ এটা ছিল আমাদের শেষ বোর্ড সভা। তবে সবকিছু প্রস্তুত করা শুরু হয়ে গেছে। পরের বোর্ড এসে সিদ্ধান্ত নেবে। টার্গেটিং টাইম আমরা করে দিয়েছি ডিসেম্বর-জানুয়ারি, কিছু কাজ এগিয়ে রেখে আমরা যাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।