দোহায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী
কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। একই সঙ্গে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সীমা অতিক্রম করেছেন’ বলে মন্তব্য করেছেন তিন।
সম্প্রতি ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী দোহায় হামলার প্রসঙ্গে এসব কথা বলেন।
শেখ মোহাম্মদ বলেন, কাতার যখন যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করছিল এবং দোহায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই ইসরাইল কাতারে হামলা চালায়।
কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে এমন হামলার মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে একটি বিপজ্জনক নজির তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
শেখ মোহাম্মদ বলেন, এটি এমন একটি নজির তৈরি করছে, যেখানে মধ্যস্থতাকারীকে আক্রমণ করা হচ্ছে—যা ইতিহাসের কোনো যুদ্ধেই কখনো ঘটেনি।
তিনি আরও বলেন, মধ্যস্থতার দায়িত্ব পালনরত একটি দেশের ওপর হামলা কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি ভবিষ্যতে সংঘাত নিরসনের উদ্যোগের ওপরও প্রভাব ফেলতে পারে।
What's Your Reaction?