তৌকীর আহমেদ নতুন সিনেমায় , দৃশ্যধারণ ফ্রান্সে
তৌকীর আহমেদ নতুন সিনেমায় , দৃশ্যধারণ ফ্রান্সে
নতুন সিনেমা ‘দ্য অরেঞ্জ’ নতুন ঠিকানার খোঁজে ফ্রান্সে পাড়ি দেওয়া এক তরুণীর জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন স্বপন আহমেদ।
এতে অভিনয় করছেন তৌকীর আহমেদ,ফাইজুল ইয়ামিন এবং স্বর্ণালী চৈতিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে ইমপ্রেস টেলিফিল্ম।
সম্প্রতি সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁও কার্যালয়ে , যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী ও কুশলীরা।
‘আমি নিজেও যে ধরনের চলচ্চিত্র নির্মাণে বিশ্বাস করি, যা মানুষকে ভাবনা ও নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে, প্রশ্ন তুলতে শেখায় ‘দ্য অরেঞ্জ’ ঠিক সে রকম একটি সিনেমা। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে ’ নির্মাতা তৌকীর আহমেদ বলেন।
অভিনেত্রী স্বর্ণালী চৈতির ভাষ্য, চিত্রনাট্য হাতে পাওয়ার পর থেকেই চরিত্রটির সঙ্গে তাঁর এক ধরনের মানসিক সংযোগ তৈরি হয়েছে। অভিনয়ের খুঁটিনাটি বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
‘প্রেশার কুকার’ গত রোজার ঈদে নির্মাতা রায়হান রাফীর সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা হয় ফাইজুল ইয়ামিনের। এটি তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র।
ফাইজুল ইয়ামি বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত এটি একেবারেই আলাদা ধরনের একটি সিনেমা। এমন কাজের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমাদের পুরো টিম যদি সেরা পারফর্ম করতে পারে, তবে সিনেমাটি অনেক দূর যাবে।’
সিনেমাটি সারা বিশ্বের দর্শকের কাছে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা করছেন পরিচালক স্বপন আহমেদ।
তিনি বলেন, ‘দর্শক যে ধরনের সিনেমা পর্দায় দেখতে চান এটি তেমনই। সব প্রস্তুতি শেষে চলতি মাসের সেপ্টেম্বরে ফ্রান্সের মাটিতে ‘দ্য অরেঞ্জ’ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হবে বলে আশা করছি।’
What's Your Reaction?