অ্যালেন স্বপন ফিরছে কী, যা জানালেন নির্মাতা
বাংলাদেশী অভিনেতা নাসির উদ্দিন খান । ‘সিন্ডিকেট’ দিয়ে দর্শকের নজর কাড়া চরিত্রে অভিনয় করেন তিনি। যিনি দর্শক মহলে পরবর্তী অ্যালেন স্বপন হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পায়। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় মৌসুম আসতে যাচ্ছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতা বা প্রযোজক।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ ও নাসির উদ্দিন খানের অভিনয়ে অ্যালেন স্বপন চরিত্রটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে প্রথম দেখা যায় চরিত্রটিকে। পরে তাকে কেন্দ্র করে নির্মিত হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।
সিরিজটির তৃতীয় মৌসুমের বিষয়ে জানতে চাইলে নির্মাতা শিহাব শাহীন জানান, এখনই এ বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। তবে নতুন মৌসুম এলে সেটি আগের মতোই চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।
প্রযোজক ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনিও তৃতীয় মৌসুম নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, অ্যালেন স্বপন নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ চলছে। নির্মাতা শিহাব শাহীন ও চরকির সৃজনশীল দল চিত্রনাট্যের কাজ এগিয়ে নিচ্ছে। তবে শুটিং ও মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
২০২৩ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম মৌসুম। দর্শকপ্রিয়তার পর গত বছরের ৩০ মার্চ প্রকাশ করা হয় দ্বিতীয় মৌসুম। সিরিজটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারে সেরা ওয়েব ধারাবাহিকের স্বীকৃতিও পেয়েছে।
তৃতীয় মৌসুম নির্মিত হলে নাম ভূমিকায় আবারও নাসির উদ্দিন খান থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি আগের দুই মৌসুমের কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গে নতুন মুখও যুক্ত হতে পারেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসায় অ্যালেন স্বপনের প্রত্যা
What's Your Reaction?