এশিয়া কাপে পাকিস্তানের খেলা নিয়ে জানা যাবে আজ

Sep 17, 2025 - 15:35
Sep 4, 2026 - 03:17
 0  17
এশিয়া কাপে পাকিস্তানের খেলা নিয়ে জানা যাবে আজ

ক্রীড়া ডেস্ক 


এশিয়া কাপে পাকিস্তান দলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ  বুধবার (১৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে বোর্ডের এই সিদ্ধান্ত আসছে।

পিসিবির মুখপাত্র আমীর মির মঙ্গলবার জানিয়েছেন, পাকিস্তানের এশিয়া কাপে থাকা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, পরামর্শ চলছে, এবং পাকিস্তানের স্বার্থে বুধবার (১৭ সেপ্টেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

পিসিবি স্পষ্ট করেছে, পাকিস্তান দলের মাঠে নামা নির্ভর করছে ভারতের বিপক্ষে ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ করা হবে কি না তার ওপর। সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, পাইক্রফটকে অপসারণ না হলে পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকে সরে যেতে পারে।

এ সিদ্ধান্তের মূল কারণ হলো ভারত-পাকিস্তান ম্যাচের পর হ্যান্ডশেক না করার বিতর্ক। রবিবার ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবম দুবে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করে মাঠ ত্যাগ করেন। পাকিস্তানি খেলোয়াড়রা কেবল নিজেদের মধ্যে হাত মিলিয়ে মাঠ ত্যাগ করেন।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান দল আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে, তবে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোনো প্রতিনিধি পাঠায়নি। পাকিস্তান দলের ম্যানেজমেন্ট এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে কোনো অফিসিয়াল যোগাযোগ পায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।