দুর্গোৎসবে ছুটি মিলবে যতদিন

Sep 17, 2025 - 15:23
 0  26
দুর্গোৎসবে ছুটি মিলবে যতদিন

বিনা ডেস্ক 


শারদীয় দুর্গোৎসবে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পাবেন। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তারা এই ছুটি উপভোগ করতে পারবেন।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আগামী ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর দিন সরকারি সাধারণ ছুটি রয়েছে। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্রবার ও শনিবার—দুই দিনের সাপ্তাহিক ছুটির ফলে চাকরিজীবীদের জন্য এই চার দিনের টানা ছুটি নিশ্চিত হয়েছে।

বিভিন্ন সময় দুর্গাপূজায় এক দিনের সাধারণ ছুটির সঙ্গে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলেও এবার তা আগে থেকেই ছুটির তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ৮ আগস্ট দায়িত্ব নেয়। সে বছরের অক্টোবরেই দুর্গাপূজার সাধারণ ছুটির পাশাপাশি আরও এক দিনের নির্বাহী ছুটি ঘোষণা করে সরকার, যার ফলে তখনও সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পান।

পরবর্তীতে, ২০২৪ সালের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সে অনুযায়ী ছুটির তালিকা প্রকাশ করে। নতুন তালিকা অনুযায়ী, ২০২৫ সালে পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন ছুটি পাবে। তবে এর শুরুতে দুই দিনের সাপ্তাহিক ছুটি (২৬ ও ২৭ সেপ্টেম্বর) থাকায় টানা ১১ দিন বন্ধ থাকবে এসব বিদ্যালয়। ক্লাস শুরু হবে ৭ অক্টোবর।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ১০ দিনের পূজার ছুটি পাবে, এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১২ দিন ছুটি ভোগ করবে শিক্ষার্থীরা। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র ২ দিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১ ও ২ অক্টোবর এই ছুটি নির্ধারিত হয়েছে। মাদরাসাগুলোর জন্য দুর্গাপূজায় কোনো ছুটি রাখা হয়নি, ধর্মীয় কারণে এই ছুটির আওতায় তারা পড়ে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow