চ্যাম্পিয়ন ফুটসাল দলকে অভিনন্দন তারেক রহমানের

Jan 25, 2026 - 23:47
Sep 4, 2026 - 03:27
 0  26
চ্যাম্পিয়ন ফুটসাল দলকে অভিনন্দন তারেক রহমানের

ক্রীড়া ডেস্ক 

নারী সাফ ফুটসালের প্রথম আসরে বাজিমাত করেছে বাংলাদেশ। অভিষেক আসরেই শিরোপা ঘরে তুলেছেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকাররা।
 
বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দেওয়ায় প্রশংসায় ভাসচ্ছেন নারী ফুটসাল দলের খেলোয়াড়রা। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পর এবার অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমানে সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত তারেক। মেয়েদের শিরোপা জয় দারুণ অনুপ্রেরণার জানিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রচারণার সময় বাংলাদেশের কিছু অনুপ্রেরণামূলক খবর জানতে পেলাম। প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটসাল দলকে অভিনন্দন। স্পোর্টসম্যানশিপ এবং প্রতিভা দিয়ে তারা দেখিয়েছে সীমিত সম্পদের মধ্যেও সম্ভব (চ্যাম্পিয়ন হওয়া)।

তাদের লালন-পালন এবং ক্ষমতায়ন করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যাতে বিশ্ব মঞ্চে বাংলাদেশের গর্ব এবং সম্ভাবনা তুলে ধরতে পারে।’

ব্যাংককে আজ মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ইউনূস বলেছেন, ‘সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের।

‘এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow