পাকেতার ইনজুরিতে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা

Jul 1, 2026 - 17:37
Jul 1, 2026 - 17:44
 0  17
পাকেতার ইনজুরিতে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা

জাপানের বিপক্ষে চোটে পড়ে মাঠ ছাড়েন লুকাস পাকেতা। পকেতার পজিশন নিয়ে চিন্তিত আনচেলত্তি 

লুকাস পাকেতার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট সম্ভবত কার্লো আনচেলত্তিকে বাধ্য করতে যাচ্ছে বিশ্বকাপে ব্রাজিলের শুরুর একাদশে প্রথম কোনো বড় পরিবর্তন আনতে। আগামী রোববার নিউ জার্সিতে শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের ফিট হয়ে মাঠে নামার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। আর তাই সেলেসাওদের ‘রণকৌশলের’ অন্যতম প্রধান এই চাবিকাঠির বিকল্প খুঁজতে ইতিমধ্যেই মাথা খাটানো শুরু করে দিয়েছে কার্লো আনচেলত্তির কোচিং স্টাফ।

মাঠে পাকেতার ভূমিকা শুধু প্লে-মেকিং মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার চেয়েও অনেক বেশি কিছু ছিল। নিজের নিখুঁত টেকনিক্যাল স্কিলের পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ অঙ্কুরেই বিনষ্ট করা বা হাই-প্রেস করা, মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা এবং আচমকা আক্রমণভাগে উঠে এসে 'সারপ্রাইজ এলিমেন্ট' হিসেবে প্রতিপক্ষ ডিফেন্স ভেঙে দেওয়ার মতো গুরুদায়িত্বগুলো তিনি একাই সামলাচ্ছিলেন। ফলে, ঠিক একই ধরনের এবং একই বৈশিষ্ট্যের একজন বিকল্প খুঁজে পাওয়া আনচেলত্তির জন্য মোটেও সহজ কাজ হবে না।
 
 তবে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবেন দানিলো সান্তোস। বোতাফোগোর এই মিডফিল্ডারের খেলার ধরন অনেকটাই পাকেতার কাছাকাছি। আগ্রাসী ডিফেন্ডিংয়ের সঙ্গে যেমন প্রেসিং করতে পারেন, তেমনি দলের আক্রমণভাগ গঠনে অবদান রাখা, বল বাড়িয়ে ওপরে উঠে যাওয়া এবং আচমকা বক্সে ঢুকে গোল করার ক্ষেত্রেও দারুণ পটু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।