স্পেনরে উপর বিশ্বকাপে বিশ্বাস রাখছেন রোনালদো

Jul 19, 2026 - 19:00
Jul 19, 2026 - 19:00
 0  10
স্পেনরে উপর বিশ্বকাপে বিশ্বাস রাখছেন রোনালদো

বিশ্বকাপ ফাইনালের  আগে আর্জেন্টিনা-স্পেন ম্যাচ নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী প্রকাশ করলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। সাবেক এই বার্সা ও রিয়াল তারকার মতে, ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে সহজেই পরাস্ত করবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।


রোনালদোর মতে, পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন ছিল অন্যতম শক্তিশালী দল এবং ফাইনালেও নিজেদের দাপট ধরে রাখবে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় স্পেন জিতবে, এবং সহজেই জিতবে। শুরু থেকেই ফ্রান্সের পাশাপাশি তারাই ছিল অন্যতম ফেবারিট।’


নিজের ভবিষ্যদ্বাণীর পেছনে স্পেনের ফুটবল দর্শনকেই বড় কারণ হিসেবে দেখছেন রোনালদো। তার মতে, এই দলের খেলার ধরন কোনো সাময়িক সাফল্যের ফল নয়; বরং এটি দীর্ঘদিনের পরিকল্পনা ও ফুটবল সংস্কৃতির প্রতিফলন।

এই প্রসঙ্গে রোনালদো বলেন, ‘স্পেন অসাধারণ ফুটবল খেলে। এটা তাদের ডিএনএর অংশ। তারা বহু বছর ধরেই এভাবে খেলছে। ছোটবেলা থেকেই তারা এই ফুটবল শিখে বড় হয়।’


শিরোপার লড়াইয়ে স্পেনকে এগিয়ে রাখলেও এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার দারুণ আত্মবিশ্বাসী ফুটবলও মুগ্ধ করেছে রোনালদোকে। সেমিফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষের ঝড়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠা লিওনেল স্কালোনির দলের লড়াইয়ের মানসিকতার প্রশংসা করেছেন তিনি।

রোনালদোর বলেন, ‘এই বিশ্বকাপে তাদের (আর্জেন্টিনা) গল্পটা ছিল সত্যিই দারুণ। তারা এমন একটি দল, যারা প্রতিকূলতা জয় করার মানসিকতা ও লড়াকু মনোভাবের দারুণ উদাহরণ। তবে স্পেন অনেক বেশি সংগঠিত। ম্যাচের প্রতিটি মুহূর্তে কী করতে হবে, তারা সেটা খুব ভালোভাবেই জানে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।