৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল ম্যাচে ফ্রান্স-স্পেন

Jul 14, 2026 - 19:40
 0  9
৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল ম্যাচে ফ্রান্স-স্পেন

বাংলাদেশ সময় আজ রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফ্রান্স–স্পেন।স্প্যানিশ সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, ফ্রান্স ও স্পেনের এই লড়াই ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল। কারণ, খেলোয়াড়দের আর্থিক মূল্যের দিক থেকে এটি অতীতের সব বিশ্বকাপ সেমিফাইনালকে ছাড়িয়ে গেছে।

দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩০০ কোটি ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকার ওপরে। স্প্যানিশ দৈনিক ‘এএস’ থেকে প্রাপ্ত।

দলের মতো ব্যক্তিগত মূল্যের লড়াইয়েও রয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল এই মুহূর্তে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়, যাঁর বাজারমূল্য প্রায় ২৩.৪ কোটি ডলার। ফরাসি তারকা এমবাপ্পের মূল্য প্রায় ২১ কোটি ডলার। এ ছাড়া মাইকেল ওলিসে ও পেদ্রি—দুজনেরই বাজারমূল্য প্রায় ১৭.৫ কোটি ডলার করে।

এই চার তারকা ছাড়াও দুই দলে এমন সাতজন খেলোয়াড় আছেন, যাঁদের প্রত্যেকের বাজারমূল্য ১১.৭ কোটি ডলার বা তার চেয়ে বেশি। আর দুই দল মিলিয়ে ২২ জন খেলোয়াড়ের দাম অন্তত ৫.৮ কোটি ডলার। এই ২২ জনের মধ্যে ১৫ জনই ফ্রান্সের আর ৭ জন স্পেনের। অর্থাৎ এই মানের দামি খেলোয়াড়ের সংখ্যায় স্পেনের চেয়ে দ্বিগুণের বেশি এগিয়ে আছে ফরাসিরা।

পজিশনভিত্তিক হিসাব করলে গোলপোস্টের নিচে অবশ্য এগিয়ে আছে স্পেন। ফ্রান্সের তিন গোলকিপারের সম্মিলিত বাজারমূল্য যেখানে প্রায় ৬.৭ কোটি ডলার, সেখানে স্পেনের তিন গোলরক্ষকের মোট মূল্য প্রায় ১১.৪ কোটি ডলার।

ম্যাচ জিততে প্রয়োজন মাঠের পারফর্মেন্স। তাই সকালের নজর থাকবে মাঠের পারফর্মেন্স এর উপর।মাঠের পারফর্মেন্স যে দল ভালো করবে সেই দল ফাইনালে উঠার লরায়ে এগিয়ে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।