সালমান শাহ হত্যা মামলায় ডন কারাগারে

Sep 10, 2026 - 18:25
Sep 10, 2026 - 18:27
 0  7
সালমান শাহ হত্যা মামলায় ডন কারাগারে
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় রিমান্ড শেষে অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। 
 
 
সিআইডি সূত্র জানায়, গত ৯ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে ১২ আগস্ট তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
   
 
গত ২৭ আগস্ট আদালত ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ৬ সেপ্টেম্বর তাঁকে রিমান্ডে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চার দিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হয়।
 
সিআইডি জানায়, জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে ডনের সংশ্লিষ্টতার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। আদালতে উপস্থাপন করা পুলিশের প্রতিবেদনে বলা হয়, ডন মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের চেনেন বলে জানিয়েছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত ছিলেন।
 
প্রতিবেদনে আরও বলা হয়, সালমান শাহর মৃত্যুর ঘটনা ও মামলার অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ডন কৌশলের আশ্রয় নেন এবং অনেক তথ্য গোপন করেন। তবে মামলার ঘটনার আগে ও পরে তাঁর আচরণ এবং কর্মকাণ্ড বিশ্লেষণ করে সংশ্লিষ্টতার বিষয়ে বেশ কিছু তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।