সাজেক যাতায়াত ভাড়া বাড়লো ৫০০ টাকা

Sep 25, 2026 - 18:01
Sep 25, 2026 - 18:01
 0  5
সাজেক যাতায়াত ভাড়া বাড়লো ৫০০ টাকা

খাগড়াছড়ি থেকে সাজেক যাতায়াতে পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছে। একইসঙ্গে মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে এই নতুন ভাড়া কার্যকর হয়েছে বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম। জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে সাজেক যাতায়াতে পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


নতুন নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসার জন্য একটি গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। এক রাত যাপনসহ যাওয়া-আসায় ভাড়া ১০ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া এক রাত যাপন ও নির্ধারিত বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার প্যাকেজে ভাড়া ১২ হাজার ৫০০ টাকা। দুই রাত যাপনের ক্ষেত্রে ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত যাপনসহ নির্ধারিত পর্যটন স্পটগুলো ঘুরে দেখার প্যাকেজে ভাড়া ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

খাগড়াছড়ি থেকে দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, তারেং ও ঝুলন্ত ব্রিজ ঘুরে একই দিনে ফিরে আসার জন্য গাড়িভাড়া ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে আসার জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫০০ টাকা।


নতুন তালিকায় খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়া-আসার জন্য গাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। সেখানে এক রাত অবস্থান করলে অতিরিক্ত ২ হাজার টাকা দিতে হবে। 

সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দফায় সাজেকগামী পর্যটনবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হলো। এর আগে গত মে মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সাজেকের গাড়িভাড়া এক দফায় ১ হাজার টাকা বাড়ানো হয়েছিল। এবার আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন পরিচালনার ব্যয় বেড়ে যাওয়াকে কারণ দেখিয়ে নতুন করে ভাড়া সমন্বয় করেছে খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতি ও পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।