সাইয়ারা মুভির নায়িকা অনীতের নতুন ছবি

Sep 18, 2025 - 15:27
Sep 4, 2026 - 02:41
 0  26
সাইয়ারা মুভির নায়িকা অনীতের নতুন ছবি

বিনোদন ডেস্ক 

বলিউডের ব্লকবাস্টার হিট ‘সাইয়ারা’র সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবিতে কাজ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনীত পাড্ডা।  সম্পূর্ণ নতুন এক চরিত্রে হাজির হতে চলেছেন তিনি। তাকে দেখা যাবে একটি কোর্টরুম ড্রামায়, যেখানে তিনি লড়বেন ন্যায়বিচারের জন্য।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনা অনুযায়ী, ‘সাইয়ারা’ ছবিতে তার প্রেমিকার অবতার ঝেড়ে ফেলে অনীত এবার একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন। এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চান যে তিনি শুধু মিষ্টি প্রেমের গল্পের জন্যই নন বরং যেকোনো ধরনের চরিত্রে সমানভাবে পারদর্শী। 

অনীতের পাশাপাশি আরও থাকছেন ফাতেমা সানা শেখ এবং অর্জুন মাথুরের মতো অভিনেতারা। শিগগিরই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন অনীত। এরপর তিনি কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেন।  তবে তার জীবনের সবচেয়ে বড় ব্রেক ছিল ‘সাইয়ারা’ ছবিটি। এই সুযোগটি তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন এবং নিজের অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি বলিউডের আগামী দিনের অন্যতম ট্যালেন্টেড অভিনেত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।